
আমিনুল ইসলাম জনি
নরসিংদী জেলার মনোহরদী উপজেলার কুতুবদী গ্রামের এক গৃহবঁধূ কর্মস্থলে গিয়ে সেখান থেকে ফেরার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন।
মনোহরদীর কুতুবদী গ্রামের কাইয়ুম (৩০) পেশায় একজন অটোচালক। তার স্ত্রী সোনিয়াকে নিয়ে খুব সুখে দিন যাপন ছিলো তার।স্ত্রী সোনিয়া আক্তার(২৫)নরসিংদীস্থ
থার্মেক্স গ্রুপে জুনিয়র অপারেটর পদে কর্মরত ছিলেন।কাইয়ুম জানান,গত ৮মে অন্যান্য দিনের মতো কর্মস্থলে যান সোনিয়া। সেখান থেকে ফেরার পথে রাত ৮টা সময় কোম্পানি সংলগ্ন ছোট বোনের বাসায় যান তিনি।সেখান থেকে বাড়ী ফেরার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন বলে ফোনে করে স্বামীকে জানায় সোনিয়া ।তারপর থেকে নিখোঁজ রয়েছেন সোনিয়া। কাইয়ুমের দাবী,তার স্ত্রী কোন পরকীয়ায় কিংবা চারিত্রিক কোন সমস্যায় জড়িত নেই। সাত বছরের বিবাহিত জীবনে এক সুখময় দাম্পত্য দিন ছিলো তাদের। আর স্ত্রী হিসেবে সোনিয়াও বেশ অনুগত ছিলেন। তার নিখোঁজের পর গত ১৫ মে একটি অজ্ঞাত নম্বর থেকে হঠাৎ করেই স্ত্রী ফোন করে তার উপর নির্যাতন চলছে বলে জানান কাইয়ুমকে। তারপর থেকে আর কোন সন্ধান কিংবা ফোন কল নেই সোনিয়ার।
এ বিষয়ে জানতে চাইলে,কাইয়ুম গণমাধ্যমকে বলেন, বিষয়টি জিডির মাধ্যমে মনোহরদী থানায় জানিয়েছি।সেই সাথে বিভিন্ন সংস্থার কাছেও সহযোগিতা চেয়েছি।কিন্তু কোন ভাবেই স্ত্রীর সন্ধান পাই নাই। তাই স্ত্রীর নিরাপত্তা নিয়ে আমি উদ্বিগ্ন। স্বামী কাইয়ুম এর দাবী কাজ শেষে মনোহরদীতে বাড়ীর উদ্দেশ্যে রওনা দিয়ে পথিমধ্যে অপহৃত হতে পারে সোনিয়া।
এ বিষয়ে জানতে চাইলে,সোনিয়ার তদন্তের দায়িত্বে থাকা মনোহরদী থানার এস.আই কবির গণমাধ্যমকে জানান,নিখোঁজ সোনিয়াকে উদ্ধারে ইতোমধ্যে একটি অভিযান পরিচালিত হলেও সন্ধান পাওয়া যায়নি।পুলিশের পক্ষ থেকে সোনিয়াকে উদ্ধারের ব্যাপারে তৎপরতা অব্যাহত রয়েছে ।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল