
আমিনুল ইসলাম জনি
নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারনে কাঁচা রাস্তা পাকা করণের কাজ দেড় বছর ধরে অসম্পূর্ন অবস্থায় পড়ে আছে।কবে এ রাস্তা ঠিক হবে তা জানেন না কেউ।
মনোহরদী উপজেলার শুকুন্দী ইউনিয়নের উত্তর নারান্দী গ্রামের মাটির বাসন রেস্টুরেন্টের নিকট থেকে উত্তর নারান্দী ঈদগাহ পর্যন্ত ৫০০ মিটার সড়ক চরম বেহাল অবস্থায় পড়ে আছে দেড় বছর ধরে।এ রাস্তায় চলাচলকারী এলাকাবাসীর অভিযোগ,প্রায় দেড় বছর আগে এ সড়ক নির্মান কাজের উদ্বোধন হয়। কিন্তু এ দীর্ঘ সময় পাড় হলেও রাস্তার কাজটি শেষ হওয়ার কোন লক্ষন নেই।
দোয়েল কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটির নির্মান কাজের দায়িত্ব পায়।এলাকাবাসী জানান,কাজ প্রাপ্তির স্বল্প সময়ের মধ্যেই ঠিকাদারী প্রতিষ্ঠান সড়কটির বক্স কেটে বালি ও ইটের খোয়া ফেলে। তারপর থেকে বছর পেরোলেও কাজটি শেষের কোন লক্ষন দেখা যাচ্ছে না আর।ফলে এ রাস্তা দিয়ে দৈনন্দিন চলাচলকারীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।এলাকাবাসীর অভিযোগ, এবারের ঈদুল ফিতরের নামাজে যেতে হয়েছে সড়কের গর্তে জমে থাকা পানি ভেঙ্গে।মাঠের ফসল পরিবহনেও এলাকাবাসীর দুর্ভোগ চলছে।
উত্তর নারান্দী গ্রামের কফিল উদ্দিন (৫৫) ওই রাস্তাটি দিয়ে বাই সাইকেল নিয়ে পায়ে হেঁটে নারান্দী বাজারে যাচ্ছিলেন তিনি বাই সাইকেল নিয়ে পায়ে হেঁটে কেন বাজরে যাচ্ছেন,তা চাইলে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমরা কইলে তো দোষ। কোন মানুষ যে এই রাস্তার কাম পাইছে আল্লায় ভালো জানে।
মনোহরদী উপজেলা প্রকৌশলী মীর মাহিদুল ইসলাম জানান,
তিনি নিজেও সংশ্লিষ্ট ঠিকাদারকে একাধিকবার রাস্তাটির নির্মাণ কাজ দ্রুত শেষ করতে তাগিদ দিয়েছেন।আশা করা যায় দ্রুত সময়ের মধ্যেই রাস্তাটির নির্মাণ কাজ শেষ হবে।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল