
ফৌজি হাসান খান রিকু,
লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ
পদ্মা সেতুর মাওয়া প্রান্তে টোলপ্লাজা সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে গেছে প্রাইভেটকার।বুধবার (৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে টোলপ্লাজার অভিমুখে এ দুর্ঘটনা ঘটে।এতে গাড়ির যাত্রী তুহিন ও আবু সাইদ নামে দুই জন আহত হন ।দুর্ঘটনায় আহত দুইজনকে চিকিৎসার জন্য শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। ঢাকা থেকে খুলনাগামী প্রাইভেটকারটি দ্রুতগতিতে টোল প্লাজার অভিমুখে এসে পদ্মা সেতুর উত্তর থানার মোড় সংলগ্ন ডিভাইডারের সাথে ধাক্কা খেয়ে ছিটকে অনেক দূর চলে গিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে গাড়িতে থাকা দুইজন আরহী আহত হয়। পদ্মা সেতু কর্তৃপক্ষ আহতদের চিকিৎসার জন্য শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।এবং দুর্ঘটনা কবলিত গাড়িটি রেকারের মাধ্যমে রাস্তা থেকে সরিয়ে যানচলাচল স্বাভাবিক করেন।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল