
মোঃ আকিদুল ইসলাম সেলিম:- মহেশপুর, ঝিনাইদহ।
ঝিনাইদহের মহেশপুরে পিকআপ ও মোটর সাইকেলের সংঘর্ষে শাহানুর (৩০) নামের একজন নিহত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার মহেশপুর-যাদবপুর সড়কের জাগুসা মাঠের রাস্তা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহানুর উপজেলার মহেশপুর মোল্লা পাড়ার খলিলুর রহমানের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানাগেছে, আলমগীর হোসেন মোটর সাইকেল যোগে মহেশপুরে আসছিলেন। জাগুসা মাঠের রাস্তায় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি পিকআপ এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এলাকাবাসী গুরুত্ব আহত অবস্থায় শাহানুকে মহেশপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মহেশপুর থানার ওসি সেলিম মিয়া জানান, ঘটনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল