বাগেরহাটে স্বামী পরিত্যক্তা এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল রোববার (২৪ জুলাই) সদর উপজেলার বড়বাঁশবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ওই নারী বলেন, রাত ১২টার পরে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হই। এসময় গ্রামের সাইফুল ইসলাম (২৫), রাব্বি হাওলাদার (২২), জাহিদুল হাওলাদার (৩৫), সজীব হাওলাদার (২৫) ও রিয়াজ হাওলাদার (২৩) জাপটে ধরে বাড়ির পাশের বাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন।
তিনি আরও বলেন, সাইফুল ইসলামসহ অন্যরা এলাকার চিহ্নিত মাদক কারবারি। তারা এলাকায় নানা অপরাধে জড়িত।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান পরিদর্শক আশরাফুল ইসলাম বলেন, ধর্ষণের শিকার ওই নারীর ডাক্তারি পরীক্ষা ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল