
ভোলার চরফ্যাশনে সাঁকো থেকে পড়ে ইয়াছিন (৬) নামে শিশু শিক্ষার্থী নিখোঁজ হন। দূর্ঘটনার ২৪ ঘন্টা পর নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় দূর্ঘটনার স্থান থেকে ৩ কিলোমিটার দূরে উপজেলার জাহানপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ওমরাবাজ গ্রামের খাল থেকে মরদেহটি উদ্ধার করে চরফ্যাশন ফায়ার সার্ভিস।
নিহত ইয়াছিন জাহানপুর ১ নম্বর ওয়ার্ডের মো.জামালউদ্দিনের ছেলে, সে ওমরাবাজ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
জানা যায়, বুধবার দুপুরে ছুটি শেষে স্কুল থেকে বাড়ি ফেরার পথে উপজেলার জাহানপুর ইউনিয়নের মরকখালী খালের উপর সাঁকো থেকে পড়ে নিশাদ ও ইয়াছিন নামে দুই শিশু শিক্ষার্থী নিখোঁজ হন। নিখোঁজদের খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ি সংলগ্ন খালের উপর নির্মিত সাঁকোর একপ্রান্তে জুতা পাওয়া যায়। জুতার সূত্রধরে খালের মধ্যে শিশুদের অনুসন্ধান শুরু হয়। খবর দেয়া হয় চরফ্যাশন ফায়ারসার্ভিস স্টেশন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে নিখোঁজের সম্ভাব্য স্থল মরকখালী খালে অনুসন্ধান শুরু করেন এবং সাঁকোর ৩০ গজের মধ্য থেকে নিশাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
এদিকে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে ব্যর্থ হওয়ায় বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের ডুবুরি দল ৬ ঘন্টা উদ্ধার অভিযান শেষে দূর্ঘটনার ২৪ ঘন্টা অতিবাহিত হলে বেলা সাড়ে ১২ টার দিকে দূর্ঘটনার স্থান থেকে ৩ কিলোমিটার দূরে খাল থেকে ইয়াছিনের মৃতদেহ উদ্ধার করে চরফ্যাশন ফায়ার সার্ভিস।
চরফ্যাশন ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আসাদুজাম্মান বিষয়টি নিশ্চিত করেন।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল