
মোঃ আকিদুল ইসলাম সেলিম:-মহেশপুর,ঝিনাইদহ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্ত থেকে ১৯৬ বোতল ফেন্সিডিল সহ সাইফুউদ্দিন (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি।
সাইফুউদ্দিন চৌগাছা উপজেলার চৌগাছা গ্রামের আমিন উদ্দিনের ছেলে।মাদক ব্যবসায়ী সাইফুউদ্দিন দীর্ঘদিন ধরে ভারত থেকে চোরাচালানের কাজ করে আসছে। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক তসলিম মোঃ তারেক এক ই-মেইল বার্তায় জানান, ভারত সীমান্ত এলাকা থেকে দেশের অভ্যন্তরে ফেনসিডিল পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে উপজেলার যাদবপুর গ্রামের কলেজের সামনে পাঁকা রাস্তার উপর হতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১টি ইজিবাইক এবং ১৯৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ সাইফুউদ্দিনকে আটক করে বিজিবি।আটককৃত আসামী, ইজিবাইক এবং মদকদ্রব্যসহ মামলা দায়ের করে তাকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল