
মোঃ আকিদুল ইসলাম সেলিম,
প্রতিনিধিঃ মহেশপুর(ঝিনাইদহ)
ঝিনাইদহের মহেশপুরে জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকালে পোস্ট অফিস মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ বাসস্ট্যান্ডে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন,কেন্দ্রীয় বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল।সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ,সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা,সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দীন বিশ্বাস,সিনিয়র সহ-সভাপতি এ্যাড. মাহফুজুর হক খান বাবু,সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া,পৌর বিএনপির সভাপতি আমিরুল হক খান চুন্নু প্রমূখ।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল