
ফৌজি হাসান খান রিকু,
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের লৌহজংয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র্যালী, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লৌহজং-তেউটিয়া ইউনিয়নবাসীর আয়োজনে মঙ্গলবার দুপুর ২টার দিকে সরকারি লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণ থেকে শোক র্যালী বের করা হয়। উপজেলার প্রধান সড়ক দিয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামন দিয়ে ঘুরে মাঠে এসে র্যালী শেষ করেন। এরপর লৌহজং-তেউটিয়া ইউপি সাবেক চেয়ারম্যান আ. হামিদ মাদবরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জামাল শেখ ও লৌহজং কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সালাউদ্দিন মাদবরের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আলমগীর কবির খান, কনকসার ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ আলম মোড়ল, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাদবর, উপজেলা আওয়ামী যুবলীগের সহসম্পাদক রাসেল আলম রাজু, লৌহজং-তেউটিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রঞ্জু মোল্লা, শাহাবুদ্দিন মাদবর, মাসুদ আহমেদ, রশিদ হাওলাদার, জুলহাস দেওয়ান, সিমান্ত মাদবর প্রমুখ।
আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মুন্সীগঞ্জ-২ আসনের সাংসদ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিনসহ সকলের জন্য দোয়া করা হয়। দোয়া শেষে প্রায় ২ হাজার মানুষকে গণভোজ করানো হয়।#
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল