
চলন্ত ট্রেন থেকে
এক পলক দেখেছিলাম তোমায়।
তুমি দাঁড়িয়ে আছো ইস্টিশনের বেলতলায়
সে রাত আর ঘুম হয়নি আমার।
চলে এসেছি
হাজার ক্রোশ দূরের বেলতলায়।
অপেক্ষা করেছি বছরের পর বছর
তবে তোমার আর দেখা পাইনি।
আমি বৃদ্ধ হয়ে গেছি!
ছেঁড়া কাপড় গায়ে জড়িয়ে
শুয়ে থাকি বেলতলায়।
একদিন তুমি আসবে বলে!
শুধু রয়েছি অপেক্ষায়।
সেদিন পশ্চিম আকাশে রংধনু উঠেছে
আমার মনের আকাশেও খুশির বাতাস বইছে।
হঠাৎ পশ্চিম দিকে থেকে সবুজ শাড়ি পড়ে
এগিয়ে আসছিলো এক তরুণী।
দূর থেকে আমি চোখে ঝাপসা দেখি
কাছে আসতে দেখি তুমি!
কিন্তু
তুমি ধরে আছো অন্য এক পুরুষের হাত!
আর বলা হলো না তোমায় ভালোবাসি
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল