
মোঃ আকিদুল ইসলাম সেলিম:-ঝিনাইদহ ।
ঝিনাইদহের মহেশপুরে বাড়িতে ঢুকে এক তরুণীকে ধর্ষণ মামলার আসামী জহির হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার রাতে মহেশপুর উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের হাবাসপুর বাজার থেকে তাকে আটক করা হয়। আটক যুবক সেখেরগাড়ী গ্রামের আলীজান মণ্ডলের ছেলে।
এর আগে জোরপূর্বক তরুণীকে ধর্ষণ করলে ওই তরুণীর মা বাদী হয়ে মহেশপুর থানায় মামলা করেন।
মহেশপুর থানার ওসি মোঃ খন্দকার শামীম উদ্দিন জানান, বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত যুবক তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করেন। রোববার ওই তরুণীর মা বাদী হয়ে মামলা করলে রাতে অভিযুক্ত জহির হোসেনকে আটক করা হয়। আজ সোমবার সকালে তাকে জেলা আদালতে পাঠানো হয়েছে।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল