
সাভার প্রতিনিধি: সাভারের আশুলিয়ার গৃহবধূকে প্রতারনার মাধ্যমে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও ৩০, লক্ষ টাকা আত্মসাতের মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।
আশুলিয়ার জামগড়া থেকে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত জসিম উদ্দিন (৫৫)আশুলিয়ার জামগড়ার বেরন এলাকার বাসিন্দা।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) অমিতাভ চৌধুরী অমিত বলেন, স্বামী প্রবাসে থাকায় ওই নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন প্রতিবেশী ও তার শ্বশুরবাড়ির আত্মীয় জসিম। তিনি বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিলেন। ওই নারী প্রায় চার মাস আগে আশুলিয়া থানায় জসিমের নামে মামলা করেন।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে জামগড়া এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার দুপুরে তাকে ঢাকার মুখ্য বিচারিক হাকিমের (সিজেএম) আদালতে পাঠানো হয়েছে।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল