
ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা থানা পুলিশ রাতভর ও রোববার সকালে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির নেতাকর্মী সহ সন্দেহজনকভাবে ৩৭ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে ৩৪ জন বিভিন্ন জেলার এবং ৩ জন ভাঙ্গা উপজেলার বিএনপির স্থানীয় নেতাকর্মী। সকালে ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো: জিয়ারুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। দুপুরে তাদেরকে ফরিদপুর জেলহাজতে পাঠানো হয়েছে। ওসি জানান,শনিবার দিবাগত রাত এবং রোববার সকালে ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা - ঢাকাগামী বিভিন্ন যানবাহনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কয়েকজন যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তারা বিএনপির নেতাকর্মী বলে প্রতিয়মান হয় এবং কয়েকজন অসংলগ্ন কথাবার্তা বলায় তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বেশীরভাগই সাতক্ষীরা, চুয়াডাঙ্গা এবং পাশ্ববর্তী জেলার বাসিন্দা। অপরদিকে ভাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির ৪ নেতাকর্মীকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। বিকেলে ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো জিয়ারুল ইসলাম থানা চত্বরে এক সংবাদ সম্মেলনে জানান,তারা ঢাকা সহ বিভিন্ন স্থানে নাশতার কাজে জড়িত থাকতে পারে। এজন্য তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে। এদিকে গতকাল( শনিবার) দিবাগত রাতে ভাঙ্গা পৌরসভা সংলগ্ন হাইওয়েতে কয়েকজন দুর্বৃত্ত ২ টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় দুর্বৃত্তরা পুলিশকে উদ্যেশ্য করে গালিগালাজ করে দ্রুত পালিয়ে যায়। পরে সেখান থেকে পুলিশ একটি তাজা ককটেল উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ টহল জোরদার করা হয়েছে। 
মোঃ সরোয়ার হোসেন
ভাঙ্গা, ফরিদপুর।
মোবাঃ ০১৭৩১৭১১৯৪৭
তাং ২৯.১০.২৩
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল