
ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় রাস্তা পারাপারের সময় দ্রুত গতি সম্পন্ন একটি বাসের ধাক্কায় রাস্তার উপর ছিটকে পড়ে গেল রোকন শেখ (৭০) নামে এক বৃদ্ধের। রোববার দুপুরে উপজেলার ঢাকা- খুলনা মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কে এ দুঘটনা ঘটে।নিহত রোকন শেখ উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামের আঃ খালেক শেখের ছেলে। পুলিশ লাশ উদ্বার করে পরিবারের নিকট হস্তান্তর করেছে। বাসের চালক পালিয়ে গেলেও পুলিশ ঘাতক বাসটি আটক করেছে। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু সাঈদ মোহাম্মদ খায়রুল আনাম জানান, ঢাকা- খুলনা মহাসড়কের উপজেলার মুনসুরাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন স্থান দিয়ে ওই বৃদ্ধ রাস্তা পারাপারের হওয়া সময় খুলনা থেকে বরিশালগামী চাকলাদার পরিবহনের একটি বাস(যশোর-ব-১১-০২৪৬) তাকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করার জন্য স্থানীয় মুনসুরাবাদ বাজারে এসেছিলের বলে পরিবার সদস্যরা জানান।
মোঃ সরোয়ার হোসেন
ভাঙ্গা, ফরিদপুর
মোবাঃ ০১৭৩১৭১১৯৪৭
তাং ১৯.১১.২৩
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল