
ইফতিয়াজ সুমন, সুনামগঞ্জ প্রতিনিধি:
চলমান অবরোধ আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাসে পড়া শ্রমজীবী মানুষের মাঝে ন্যায্যমূল্যে সবজি বিক্রি করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ।
কৃষকের কাছ থেকে সরাসরি ন্যায্যমূল্যে শাক-সবজি কিনে তা কম দামে বিক্রির ব্যবস্থা করেছে তারা। এর মাধ্যমে সাধারণ ভোক্তারা সঠিক দামে সবজি কেনার সুযোগ পাচ্ছেন।
শুক্রবার (২৪ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত আওয়ামীলীগের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
জেলা ছাত্রলীগের বিজ্ঞান বিষয় সম্পাদক আশিকুর রহমান সাগর বলেন, সিন্ডিকেটের মাধ্যমে এক শ্রেণীর মানুষ নিত্যপণ্যের দাম বাড়িয়ে বাজারে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। সেই সিন্ডিকেটের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই এই আয়োজন।
তিনি আরও বলেন, উৎপাদিত শাক-সবজি সরাসরি কৃষকের কাছ থেকে কেনা হয়েছে। কৃষকরা যেমন ন্যায্যমূল্য পাচ্ছেন ঠিক তেমনি সঠিক দামে ব্যবসায়ীরা ভোক্তা পর্যায়ে এসব সবজি বিক্রি করছেন। মূলত প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় আমরা এ উদ্যোগ হাতে নিয়েছি। সবজির বাজারে অস্থিতিশীলতা কাটাতে ছাত্রলীগের সুলভ মূল্যে সবজি বিক্রয় ও অসহায় মানুষের মধ্যে সবজি বিতরণের এই উদ্যোগ অব্যাহত থাকবে।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল