
ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে- সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা, জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ, বধ্যভূমি, গণকবর, বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পমাল্য অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা,কবর জিয়ারত ও দোয়া, ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, ডাঃ কাজী আবু ইউসুফ ষ্টেডিয়ামে পুলিশ,শিক্ষার্থী বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের সমন্বয়ে বর্ণাঢ্য কুচকাওয়াচ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা,পুরস্কার বিতরণ।
সকালে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ শেষে বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয় । পরে ডাঃ কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন,বেলুন ও পায়রা উড়ানো শেষে মনোগ্ধ কুচকাওয়াজ ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার বি.এম কুদরত এ খুদার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, সহকারী কমিশনার ( ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া, ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ এম. এ জলিল,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দীন, শিক্ষা কর্মকর্তা মোহসীন রেজা, সমাজসেবা কর্মকর্তা মোমিনুর রহমান, মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী, প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া বিশ্বাস, সাধারণ সম্পাদক মজিবর মুন্সী,ভাঙ্গা মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার হোসেন, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, কলেজ, সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক নের্তৃবৃন্দ ও সামাজিক প্রতিষ্ঠান প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। অনুষ্ঠানে ধারা বর্ননায় ছিলেন সরকারি কে এম কলেজের অধ্যাপক এ. বি. এম মিজানুর রহমান, প্রভাষক দীলিপ দাস, সাংবাদিক এ' টি,এম ফরহাদ নান্নু, চম্পা আক্তার, পলাশ বিশ্বাস প্রমুখ।
মোঃ সরোয়ার হোসেন
ভাঙ্গা, ফরিদপুর।
মোবাঃ ০১৭৩১৭১১৯৪৭
তাং ১৬.১২.২৩
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল