"
আমিনুল ইসলাম জনি
নরসিংদীর মনোহরদীতে ছেলের এলোপাতাড়ি দায়ের কোপে লাল মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
গতকাল সন্ধ্যায় মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের ভরাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানায়, লাল মিয়ার ছেলে অহিদ প্রকাশ তৌহিদ ১৫ বছর ধরে মানসিক সমস্যায় ভুগছেন। রোববার সন্ধ্যায় তৌহিদ তার বাবাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মনোহরদী থানার ওসি আবুল কাশেম ভুইয়া জানান, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। থানায় মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল