
মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে ব্যাবসায়ী আসাদুজ্জামান লিটনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ আবজাল মাতুব্বর ও তার পরিবারের বিরুদ্ধে। গতকাল বুধবার মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের উত্তর কাউয়াকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে দেখা যায় লিটন ও আবজাল মাতুব্বর সম্পর্কে চাচাতো ভাই লিটন একজন ব্যাবসায়ী তার ব্যাবসার কাজে সবসময় তাকে ঢাকায় থাকতে হতো এ জন্য লিটন তার চাচাতো ভাই আবজাল মাতুব্বরের মাধ্যমে টাকা পাঠিয়ে দিতো আর আবজাল মাতুব্বর সেই টাকা দিয়ে লিটনের নামে জমিজমা কিনতেন মুলত সেই জমি নিয়ে দুজনের মাঝে কিছু দিন যাবত বিরোধ চলে আসছে। আবজালের আশপাশের প্রতিবেশী লোকজনদের সাথে কথা বললে তারা জানায় আবজাল মাতুব্বরের পরিবারকে কোন প্রকার অবরুদ্ধ করে রাখা হয়নি আবজাল মাতুব্বরের পরিবার তারা মিথ্যা কথা বলেছে।
অভিযোগের ব্যাপারে ব্যাবসায়ী লিটন বলেন গতকাল আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের উত্তর কাউয়াকুড়ি গ্রামে জমি সংক্রান্ত বিরোধীদের জেরে এক পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাশালী বোটানিক এ্যারোমার স্বত্বাধিকারী আসাদুজ্জামান লিটনের বিরুদ্ধে এই নামে সংবাদ প্রকাশ করা হয়। অথচ আমি কারো বাড়ি অবরুদ্ধ করে রাখিনি তারা আমার বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছে সব মিথ্যা ও বানোয়াট আপনারা আমাদের আশপাশের প্রতিবেশীদের সাথে কথা বলে দেখেন আমি কি তাদের অবরুদ্ধ করে রাখছি কি না। তারা নিজেরা আমার স্ত্রীকে মারধর ও বাড়িঘর ভাংচুর করছে আমি সেই ঘটনায় থানায় মামলা করছি, আর সেই মামলার হাত থেকে বাচতে তারা আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট কথা বলে আমার সম্মান ক্ষুন্ন করছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আমি এর সঠিক বিচার চাই।
এব্যাপারে আবজাল মাতুব্বরের পুত্রবধু মৌটুসী বলেন আমাদের সাথে লিটন মামার সঙ্গে জমিজমা নিয়ে সমস্যা চলছে সে আমার স্বামী ও শ্বশুরের নামে মামলা দিছে আমাদের বাড়িতে এখন কোন পুরুষ মানুষ নাই সবাই লিটন মামার পক্ষে কথা বলে এ জন্য আমরা কেউ ঘরের বাহিরে যাইনা। আপনাদের কি অবরুদ্ধ করে রাখা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমাদের বিভিন্ন ভাবে হুমকি ধামকি দেয় এ জন্য আমরা ঘর থেকে বের হইনা।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল