মঠখোলা এলাকার আনোয়ার বেপারীর ছেলে মনির বেপারী (৩৫)।পূব শত্রুতার জেরে এ ঘটনা ঘটে। এ সময় মনিরের মাথাসহ বিভিন্ন জায়গায় কোপানো হয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানায় ভুক্তভোগী পরিবার। তবে অভিযোগ অস্বীকার করেছেন তিতু মুন্সী।
জানা যায়, মাদারীপুর শহরের মঠেরবাজার এলাকার ব্যবসায়ী আনোয়ার বেপারীর ছেলে মনির বেপারী স্ত্রীকে নিয়ে বাদামতলা হয়ে বাসায় যাওয়ার সময় শুক্রবার রাত সাড়ে দশটার দিকে পূর্ব শত্রুতার জেরে তার উপর হামলা চালানো হয়। দলিল লেখক সমিতির সভাপতি তিতু মুন্সী,তার ভাই টিপু মুন্সি সহ কয়েকজন মিলে এ হামলা চালায়। এ সময় তাকে রাম দা দিয়ে তার মাথাসহ শরীরের বিভিন্ন অঙ্গে এলোপাতাড়ি কোপায়।পরে আহত মনিরকে স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময় মনিরের স্ত্রী ও ছেলেও আহত হয়েছে বলে জানা যায়। এছাড়া তার মোটরসাইকেলটিও ভেঙে ফেলা হয়। তার পকেটের ৭৮ হাজার টাকাও ছিনিয়ে নেয় হামলাকারীরা। তদন্ত সাপেক্ষে হামলাকারীদের উপযুক্ত বিচার দাবি করেন ভুক্তভোগী পরিবার। তবে অভিযোগ অস্বীকার করেছেন তিতু মুন্সী।
এ বিষয়ে মনিরের বাবা আনোয়ার বেপারী বলেন, তিতু মুন্সী একজন সন্ত্রাসী। বিগত দিনেও অনেকের উপর হামলা করেছে সে। তিতু মুন্সীর উপযুক্ত বিচার দাবি করেন তিনি।
মনির বেপারীর ছোট ভাই হৃদয় বেপারী বলেন, তিতু মুন্সী, টিপু মুন্সি ও তাদের ছেলেরাসহ কয়েকজন মিলে তার ভাইকে কুপিয়েছে। তাদের অনতিবিলম্বে তাদের গ্রেফতার করা হোক।
অভিযোগ অস্বীকার করে তিতু মুন্সী বলেন, তিনি বাসায় ছিলেন এ ঘটনা তিনি জানেন না।এ ঘটনার সাথে তিনি জড়িত নয়।
এ বিষয়ে মাদারীপুর সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম সালাহ উদ্দিন বলেন, ঘটনা শুনেছি। অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল