মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের ভাঙ্গায় নারীর অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যেয়ে নারীর ক্ষমতায়ন বিষয়ক”উই”প্রকল্পের নিজস্ব মালিকানাধীন উইমেন কমিনিটি ষ্টোর “সদাই পাতি” র আরও একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ঘারুয়া ইউনিয়নের খামিনার গ্রামে প্রতিষ্ঠানটির উদ্বোধনকালে উপকারভোগী ছাড়াও এলাকার গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
ভাঙ্গা নারী সামাজিক সমিতির আয়োজনে ষ্টোরের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন,এ প্রকল্পের মাধ্যমে সমাজে পিছিয়ে পড়া নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বি হয়ে উঠবে।
নারীর ক্ষমতায়ন(উই) প্রকল্পের নিজস্ব মালিকানাধীন উইমেন কমিনিটি ষ্টোর “সদাই পাতি”মহিলাদের ভাগ্যের উন্নয়নে অগ্রনী ভূমিকা পালন করছে।
নারী সামাজিক সমিতির সভাপতি মাবিয়া বেগমের সভাপতিত্বেন সমিতির সাধারণ সম্পাদক খালেদা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেইডক্রাপ্ট এক্সচেঞ্জের কান্ট্রি ডিরেক্টর শাহেদ ফেরদৌস।
উই প্রকল্পের উপজেলা সমন্নয়কারী মোকলেসুর রহমানের সার্বিক তত্তাবধানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকল্পের পদস্থ কর্মকর্তা, কর্মচারী,জনপ্রতিনিধি,সাংবাদিক স্হানীয় গন্যমান্য ব্যক্তিসহ উই প্রকল্পের সদস্য বৃন্দ প্রমুখ।আলোচনা অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ফিতা কেটে” সদাই পাতি” ষ্টোর এর শুভ উদ্বোধন করা হয়।
মোঃ সরোয়ার হোসেন
ভাঙ্গা, ফরিদপুর।
০১৭৩১৭১১৯৪৭
২০.০২.২৪
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল