
ঢাকা- ভাঙ্গা এক্সপ্রেসওয়ে সড়কের সূর্যনগর বাসস্ট্যান্ডে ট্রাকের সাথে বাসের সংঘর্ষ, নারী শিশুসহ ৩ জন নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ (২২ শে ফেব্রুয়ারী-২০২৪) বৃহস্পতিবার সাড়ে ৭ টার এ দূর্ঘটনা ঘটে। ভাঙ্গা ও শিবচর হাইওয়ে থানা এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ঢাকা থেকে হানিফ পরিবহনের একটি বাস বরিশাল যাচ্ছিল। বাসটি শিবচরের সূর্য্যনগর নামক স্থানে এলে সামনে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়।এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয় বলে জানা গেছে।
এলাকাবাসী জানান,'সন্ধ্যার পর বিকট শব্দ শুনে হাইওয়েতে এসে দেখি ট্রাক উল্টে আছে। আর বাসের সামনে দুমড়ে মুচড়ে গেছে। আহত হয়েছে অনেক যাত্রী।'
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাকিল জানান,'দূর্ঘটনায় ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে নিকটস্ত হাসপাতালে পাঠানো হয়েছে।'
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল