
প্রায় দেড় কোটি ব্যয়ে ফেনী পৌরসভার ৩নং ওয়ার্ডের কামাল হাজারী ও কদলগাজী সড়কের উন্নয়ন কাজ শনিবার (২৪ফেব্রুয়ারী) রাতে উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
এ ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কহিনুর আলম রানা, ৪নং ওয়ার্ড কাউন্সিলর শাহাব উদ্দিন তসলিম, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন বাহার, ফেনী জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক নুর করিম জাভেদ, জেলা যুবলীগের সহ সাধারণ সম্পাদক নুরুল করিম শিপন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, ও ফেনী পৌরসভার ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর হাসিনা আক্তার নিঝুম সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় মেয়রকে নিজ এলাকায় উন্নয়ন কাজের জন্য শুভেচ্ছা জানাতে রাস্তার দু'ধারে অসংখ্য নারী পুরুষকে অনেক রাত পর্যন্ত দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
জহিরুল আলম কামরুল
ফেনী
০১৭২৮৫১২৬০১
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল