
তুহিন ফয়েজ, চাঁদপুরের হাজীগঞ্জে চোরাই মোবাইল ফোনসহ পুলিশের হাতে আটক রাসেল পাটোয়ারী নামে এক ‘ভুয়া’ পুলিশ সুপারকে (এসপি) কারাগারে পাঠিয়েছে আদালত।
২ মার্চ আটক ভুয়া এসপি রাসেলকে আদালতে পাঠায় পুলিশ। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
আটক রাসেল পাটোয়ারী চাঁদপুর সদর উপজেলার চর বাকিলা গ্রামের ফিরোজ পাটোয়ারীর ছেলে।
পুলিশ জানায়, গত সপ্তাহে হাজীগঞ্জ থানা রোডস্থ একটি সেলুনে সেভ করতে গিয়ে নিজেকে এসপি পরিচয় দেন রাসেল। তখন সেলুন কর্মীদের কাজের ব্যস্ততার ফাঁকে কৌশলে তাদের দুটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান তিনি। এরপর ফোন দুটি হাজীগঞ্জ বাজারের মসজিদ মার্কেটের একটি দোকানে ১৫ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেন।
ভুক্তভোগী সেলুন মালিক হৃদয় জানান, চুরির ওই ঘটনার পর রাসেল পাটোয়ারীকে সিসি ফুটেজ দেখে শনাক্ত করে ধরার চেষ্টা করা হয়। পরে আবারও তাকে ওই বাজারে ঘুরাঘুরি করতে দেখে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।
ওসি আব্দুর রশিদ বলেন, রাসেল পাটোয়ারী একজন প্রতারক। পুলিশের বিভিন্ন পদবি ব্যবহার করে দেশের নানা স্থানে সে প্রতারণা করে আসছিল। তার বিরুদ্ধে পুলিশের ভুয়া এসপি পরিচয়ে কয়েকটি মামলার খোঁজ মিলেছে।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল