
তুহিন ফয়েজ,চাঁদপুর মতলব উত্তরের মেঘনা নদী থেকে ভাসমান যুবকের মরদেহ উদ্ধার করেছে মোহনপুর নৌপুলিশ ফাঁড়ি। বুধবার (৬ মার্চ) দুপুর ১২টার দিকে মেঘনা নদীর বাহাদুরপুর গ্রাম সংলগ্ন এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ মুনিরুজ্জামান মরদেহটির পরিচয় নিশ্চিত করেছেন।
মোহনপুর নৌপুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ মুনিরুজ্জামান জানান, আজ দুপুরের দিকে মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রাম সংলগ্ন মেঘনা নদীর তীরে ওই যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা নৌপুলিশকে খবর দেন। খবর পেয়ে নৌপুলিশ ঘটনাস্থল থেকে তাঁর মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
তিনি জানান, গত ২ মার্চ পারাবত-২ লঞ্চযোগে বরিশাল চরমোনাই হতে ঢাকা যাওয়ার পথে মেঘনা নদীর বাহাদুরপুর নামকস্থানে চাঁদপুর সদরের মধ্য রঘুনাথপুর গ্রামের মৃত শাহ আলমের পুত্র মো. আশিকুর রহমান (২২) নদীতে পড়ে যায়। অনেক খোঁজাখোঁজির পরও তাকে পাওয়া যায়নি। আজ দুপুরের ওই স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল