
তুহিন ফয়েজ,চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ৪ কেজি গাঁজা জব্দ আটক ১
শনিবার (৯ মার্চ ) সকালে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ৮ মার্চ রাত ১১ টার সময় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক স্টেশন কমান্ডার লেঃ কাজী আকিব আরাফাত এর নেতৃত্বে, চাঁদপুর লঞ্চঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন চাঁদপুর লঞ্চঘাট এলাকায় একজন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যগণ কর্তৃক উক্ত ব্যক্তির ব্যাগ তল্লাশি করে ৪ কেজি গাঁজা জব্দ ও মাদক ব্যাবসায়ী মোঃ রিয়াজ গাজী (২৫) কে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী পটুয়াখালী জেলার দশমিনা থানার পূর্ব আলীপুড়া হাট গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় জব্দকৃত গাঁজা কুমিল্লা হতে বিক্রির উদ্দেশ্যে চাঁদপুর হয়ে লঞ্চ যোগে পটুয়াখালী নিয়ে যাচ্ছিল।
তিনি আরও বলেন, পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে ও জব্দকৃত গাঁজা চাঁদপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল