
মাদারীপুর প্রতিনিধি :ইসমাইল খান হৃদয়
মাদারীপুরের শিবচরে গরুর ফার্মে আগুণ লেগে দুইটি গবাদিপশুর মৃত্যু হয়েছে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে গরু রাখার ঘর। শনিবার মধ্যরাতে শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের দক্ষিণচর তাজপুর এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগির।
স্থানীয়রা ও ভুক্তভোগি জানান, শনিবার রাতে দক্ষিণচর তাজপুর গ্রামের মোহাম্মদ কামরুজ্জামান সিপাই এর মালিকানাধীন ‘মায়ের দোয়া ডেইরিফার্মে’ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন সূত্রপাত দেখে স্থানীয়রা চিৎকার-চেচামেচি শুরু করে। খবর দেয়া হয় শিবচর ফায়ার সার্ভিসের কর্মীদের। প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন আনে ফায়ার সার্ভিস। এর আগেই ফার্মে থাকা দুটি গরু ও ফার্ম পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্থ কামরুজ্জামান সিপাহী জানান, আগে দুটি গরুসহ ঘর পুড়ে যাওয়ায় ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে। নতুন ফার্মে অগ্নিকান্ড মেনে নিতে পারছি না।
মাদারীপুরের শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ (ভারপ্রাপ্ত) তপন কুমার ঘোষ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। তার আগেই ফার্ম ও দুটি গবাদিপশু পুড়ে গেছে।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল