
তুহিন ফয়েজ,টেকনাফের শাহপরী দ্বীপে ৩৩ হাজার ৪০০ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে কোস্ট গার্ড ৷
রবিবার (১৭ মার্চ ) বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মায়ানমার হতে একটি মাদকের চালান টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রোববার দুপুর পোনে ৪টায় বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট শাহপরী কর্তৃক টেকনাফ থানাধীন নাফ নদীর মোহনা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন শাহপরীর দ্বীপের গোলাপাড়া ঝাউবন এলাকায় সন্দেহজনক একটি বোট আটক করা হয়। পরবর্তীতে বোটটি তল্লাশি চালিয়ে ৩৩,৪০০ (তেত্রিশ হাজার চারশত) পিস ইয়াবা, ০২টি মোবাইল ফোন ও ০১ টি ইঞ্জিন চালিত কাঠের বোটসহ কামাল হোসেন (১৭), মাজেদ হোসেন (২৩), মোস্তফা কামাল (১৬) নামক ০৩ মাদক পাচারকারীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃতরা সবাই কক্সবাজার জেলার টেকনাফ উপজেলাধীন শাহপরীর দ্বীপের বাসিন্দা।
তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল