
গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে। তাদেরকে রাজৈর মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বুধবার (২০ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার ডোমরাকান্দিতে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল গ্লোবাল পরিবহবনের একটি বাস। বিপরীত দিক থেকে আসছিল একটি মাইক্রোবাস। ঘটনাস্থলে এলে বেপরোয়া গতির কারণেই ঘটে এ দুর্ঘটনা।
গ্লোবাল পরিবহনে থাকা এক যাত্রী বলেন, গাড়িটি বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন চালক। এর আগে ঢাকা-বরিশাল মহাসড়কের ভুরঘাটা নামক স্থানেও একটি দুর্ঘটনা ঘটিয়েছে বাসটি। সেখানেও একটি মাইক্রোকে চাপ দেয়। ফলে, নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোটি একটি ভ্যানগাড়িতে ধাক্কা দেয়। এরপরে আবারও দুর্ঘটনা ঘটায় মুকসুদপুরে।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল