
ভাঙ্গা ( ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় বাংলাদেশ জাকের পার্টি যুবফ্রন্ট ভাঙ্গা শাখার আয়োজনে পবিত্র ঈদ- উল- ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে হতদরিদ্রের মাঝে শাড়ী, লুঙ্গি বিতরণ ও এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার কালামৃধা বাজার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে শতাধিক হতদরিদ্রের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। জাকের পার্টি যুবফ্রন্ট জেলা শাখার সভাপতি টিটু খানের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা যুবফ্রন্টের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, জাকের পার্টির কুয়েত শাখার প্রচার সম্পাদক মাসুদ খান। এসময় আরও উপস্থিত ছিলেন ইউপি জাকের পার্টির সাধারণ সম্পাদক আক্কাস আলী, আলাল উদ্দিন মাতুব্বর, মাওলানা ওসমান গনি প্রমুখ।
বক্তব্যে টিটু খান বলেন,জাকের পার্টির মান্যবর চেয়ারম্যানের নির্দেশক্রমে হতদরিদ্রদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি সকলকে হতদরিদ্রদের পাশে এগিয়ে আসার আহবান জানান।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল