
ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় জাসাস কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি ফরিদপুর- ৪ আসনের আগামীর নেতৃত্ব শাহরিয়ার ইসলাম শায়লার উদ্যেগে হতদরিদ্রদের মাঝে চাল,ডাল, সহ ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালীগ্রামের তার নিজ এলাকায় এসব সামগ্রী বিতরণ করা হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, সুস্থতা কামনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এলাকার প্র্রায় ২ শতাধিক অসহায় পরিবারগুলোর মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এসব সামগ্রী বিতরণ করা হয়। লন্ডনে অবস্থানরত শাহরিয়ার ইসলাম শায়লা বলেন, এতিম ও অসহায় মানুষের মাঝে সবাই দোয়া করবেন যেন এই উছিলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্খ হয়ে যান । বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবদুল ওহাব,কুদ্দুস মোল্লা,বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল