ভাঙ্গা (ফরিদপুর)প্রতিনিধিঃফরিদপুরের ভাঙ্গায় একটি নকল আইসক্রিম কারখানায় অভিযান চালিয়ে কারখানার মালিক লুৎফর রহমানকে এক লক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত । পরে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। মঙ্গলবার(১৫ মে) দুপুরে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা গ্রামে কারখানাটিতে অভিযান চালিয়ে নকল আইসক্রিম ও তৈরির সরঞ্জাম জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আদালত পরিচালনা করেন বিজ্ঞ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া।
এ বিষয় ভ্রাম্যমান আদালতের বিচারক মেশকাতুল জান্নাত রাবেয়া বলেন, একটি আইসক্রিম বানানোর কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে, বিএসটিআই এর অনুমতি ছাড়া বিভিন্ন কোম্পানির লেভেল নকল করে আইসক্রিম তৈরির প্রমাণ পাওয়া যায়। এ সময় আইসক্রিম ফ্যাক্টরির মালিক কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয় । একই সাথে গোডাউন ও কারখানা সিলগালা করা হয়।
মোঃ সরোয়ার হোসেন
ভাঙ্গা,ফরিদপুর।
মোবাঃ০১৭৩১৭১১৯৪৭
১৫/৫/২৪
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল