
মাদারীপুরের ডাসার উপজেলা কাজিবাকাই ইউনিয়নের দক্ষিন মাইজপাড়া গ্রামের পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাইজপাড়া গ্রামের পুকুরে এ ঘটনা ঘটে। ওই দুই বোন হলো মাশফিয়া আক্তার(৮) ও আফিয়া আক্তার (৭)। মৃতরা সম্পর্কে আপন চাচাতো বোন।মাশফিয়া আক্তার এর বাবার নাম গোলাম আজম ও আফিয়া আক্তার এর বাবার নাম গোলাম ফারুক এরা উভয় কাজিবাকাই ইউনিয়নের দক্ষিন মাইজপাড়া গ্রামের বাসিন্দা। তারা উভয় স্থানীয় নুরানী মাদরাসার ছাত্রী। স্বজনরা জানান, বাড়ির পাশে তারা দুইজন খেলা করতেছিল। অনেকক্ষণ তাদের না দেখে খোজা খুজি করতে থাকেন সবাই। বাড়ির আশপাশে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে। পরে স্থানীয়রা পুকুরে নেমে খোঁজাখুঁজি করে দুই বোনকে উদ্ধার করে কালকিনি সদর স্বাস্থ্য কম্পেলেক্সে নিলে কর্মরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। ডাসার থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান,পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি শুনেছি। আইন অনুযায়ি ব্যাবস্থা নেওয়া হচ্ছে।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল