ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধিঃফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালীগ্রাম বাজার সংলগ্ন দীঘলকান্দা গ্রামের ইটভাটার বিপরীতে রেললাইনে কাটা পড়ে রবিউল শেখ (১৮)নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছে।
নিহত রবিউল উপজেলার কালামৃধা ইউনিয়নের ভাষড়া গ্রামের লিটন শেখের ছেলে। মঙ্গলবার(৪ জুন) সকাল ৯ টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ভাঙ্গা রেলওয়ে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৯ টার দিকে খুলনা থেকে ঢাকাগামী থেকে একটি ট্রেন ওই এলাকায় পৌছলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। ছিন্নভিন্ন মরদেহটি পুলিশ রেললাইন থেকে উদ্ধার করে।
। নিহত যুবক কি কারনে বা কিভাবে মারা গেছে তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
নিহত পরিবারের সদস্যরা জানান, সে রেললাইন প্রকল্পে শ্রমিক হিসেবে কাজ করতো। প্রতিদিনের ন্যায় খুব ভোরে বাড়ি থেকে বের হয়ে রেল প্রকল্পে আসে। রবিউলের বাবা জানান,২ মাস আগে রেল প্রকল্পে চাকরি নিয়েছে। আজ সকালে আমার কাছ থেকে ১০০ টাকা ভ্যান ভাড়া নিয়ে সকাল ৬টার দিকে আমার ছেলে বাড়ি থেকে বের হয়। দশটার দিকে সংবাদ পাই আমার ছেলে রেল লাইনে কাটা পড়ে নিহত হয়েছে। এ ব্যাপারে রেলওয়ে থানা পুলিশের তদন্ত কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) এ,এস,আই প্রফুল্ল জানান, রেললাইনে দুর্ঘটনায় নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে তার পরিচয় সনাক্ত করে। সুরতহাল শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত একই স্থানে গত মঙ্গলবার পাশ্ববর্তী দীঘলকান্দা গ্রামের নেহার বেগম এক মহিলা ট্রেনে কাটা পড়ে মর্মান্তিকভাবে নিহত হয়।
এ নিয়ে এলাকায় মানুষের মাঝে আতংক বিরাজ করছে।
মোঃ সরোয়ার হোসেন
ভাঙ্গা, ফরিদপুর।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল