
ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বিশ্বরোড গোলচত্বর সংলগ্ন কৃষি মার্কেটের নিকট রাস্তা থেকে লিমন শিকদার নামে এক যুবককে ফেনসিডিল সহ গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। সে উপজেলার ভারইডাঙ্গা গ্রামের লুৎফর শিকদারের ছেলে। মঙ্গলবার দুপুরে ভাঙ্গা থানা পুলিশের উদ্যোগে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। অফিসার ইনচার্জ মোঃ মামুন আল রশিদ জানান, অতিরিক্ত পুলিশ সুপার ( ভাঙ্গা সার্কেল) তালাত মাহমুদ শাহান শাহ এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভাঙ্গা থানার এস,আই গোলাম কিবরিয়া সঙ্গীয় পুলিশ সদস্য নিয়ে অভিযান চালিয়ে ১২০ বোতল ফেনসিডিল সহ তাকে গ্রেফতার করে। পরে তাদেন জেলহাজতে পাঠানো হয়। এ সময় বহনের কাজে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়।
মোঃ সরোয়ার হোসেন
ভাঙ্গা, ফরিদপুর।
মোবাঃ ০১৭৩১৭১১৯৪৭
তাং১৬.০৭.২৪
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল