মাদারীপুর প্রতিনিধি ইসমাইল খান হৃদয়
মাদারীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়কদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫ টায় মাদারীপুর সরকারি কলেজ মাঠে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাদারীপুর এর সমন্বয়ক মো:নেয়ামত উল্লাহ,মোহাম্মদ আশিকুজ্জামান আশিক, মো: জাহিদ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুরের ছাত্ররা।
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাদারীপুরের সমন্বয়করা বলেন, আপনারা সবাই অবগত আছেন আমরা সাধারণ ছাত্রসমাজ বাংলার মাটিতে স্বৈরাচার শাসক বিদায় করে আরেকবার বিজয় অর্জন করেছি। আপনারা জানেন যে স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতার রক্ষা করা অনেক কঠিন। মাদারীপুরবাসী আপনারা জানেন যে, আমাদের বিজয় অর্জনের পরে বিভিন্ন অপশক্তি মাথা নাড়াচাড়া দিয়ে উঠেছে তারা আমাদের এই বিজয়কে কলঙ্কিত করার জন্য উঠে পড়ে লেগেছে এবং তারা দেশের বিভিন্ন জায়গায় অগ্নি সন্ত্রাস রাষ্ট্রীয় সম্পদ নষ্ট লুটসহ বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা তাদেরকে একটা কথা বলতে চাই আমরা যেভাবে দেশকে স্বাধীন করেছি, ঠিক একই ভাবে আমরা তাদেরকেও প্রতিহত করতে পারব।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল