
টাংগাইল প্রতিনিধি (তানজিদ আহম্মেদ) : গণবন্ধু ভিপি নুরুল হক নুর ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার নেতৃত্বে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হওয়ায় টাঙ্গাইলের বাসাইলে গণঅধিকার পরিষদের উদ্যোগে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ আগস্ট) দুপুরে বাসাইল নতুন স্ট্যান্ড থেকে মিছিলটি বের হয়ে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে বাসাইল জিরো পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ করেন দলের নেতাকর্মীরা।
এসময় বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, টাঙ্গাইল জেলা কমিটির সাবেক আহবায়ক জহিরুল ইসলাম, সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট রাসেল, সিনিয়র যুগ্ম আহবায়ক মশিউর রহমান, সিনিয়র যুগ্ম সদস্য সচিব শামীমুর রহমান সাগর, দলের বাসাইল উপজেলা কমিটির আহবায়ক মো. রাকিবুল হাসান ভূইয়া, সদস্য সচিব কামরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আনোয়ার হোসেন, জেলা ছাত্র অধিকার পরিষদের সহ-দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম মেহেদী, উপজেলা যুব অধিকার পরিষদের নেতা রনি তালুকদার প্রমুখ। এসময় গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদসহ দলের সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল