
মাদারীপুর :ইসমাইল খান হৃদয়
মাদারীপুরে পুলিশ তদন্ত কেন্দ্রে হামলা ও ভাংচুর চালানোর অভিযোগ পাওয়া গেছে। অস্ত্রের মুখে জিম্মি করে দুই নৈশপ্রহরীকে মারধর করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোররাতে সদর উপজেলার ‘আগুলকাটা পুলিশ তদন্ত কেন্দ্রে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শণ করেছে সেনাবাহিনী ও সদর মডেল থানার পুলিশের একটি দল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চলমান পরিস্থিতিতে জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তাদের নির্দেশে আগুলকাটা পুলিশ তদন্ত কেন্দ্রের সকল অস্ত্র, গোলাবরুদ ও পুলিশ সদস্যদের সদর মডেল থানায় নিয়ে আসা হয়। সেখানে স্থানীয় চৌকিদার আনোয়ার ও বাচ্চুকে পাহারার দায়িত্ব দেয়া হয়। প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে পুলিশ তদন্ত কেন্দ্রে ঘুমিয়ে পড়ে ওই দুই নৈশপ্রহরী। ভোররাতে একদল দুর্বৃত্ত গেটের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ। পরে নৈশপ্রহরীদের অস্ত্রের মুখে জিম্মি করে আসবাবপত্র ভাংচুর চালায় পূর্ব বাংলা সর্বহারা পার্টির সদস্যরা। বাঁধা দিলে আনোয়ার ও বাচ্চুকে মারধর করা হয়। পরে সিসিটিভি ক্যামেরা নষ্ট করে পুলিশ তদন্ত কেন্দ্রের সমানে পূর্ব বাংলা সর্বহারা পার্টির পতাকা টানিয়ে চলে যায় হামলাকারীরা। খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী ও সদর মডেল থানা পুলিশের একটি দল শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শণ করে। তবে, এই ঘটনায় কাউকেই আটক করা সম্ভব হয়নি।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, একদল দুর্বৃত্ত সর্বহারা পার্টিদের একটি পতাকা টানিয়ে রেখে গেছে। তবে, পুলিশ তদন্ত কেন্দ্রের তেমন কোন ক্ষতি করতে পারেনি। এছাড়া গুরুত্বপূর্ণ সব জিনিসপত্র, মালামাল তদন্ত কেন্দ্র থেকে সরিয়ে নিরাপদ স্থানে অনেক আগেই নিয়ে আসা হয়েছে। এছাড়া দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় তদন্ত কেন্দ্র থেকে পুলিশ সদস্যদের নিয়ে এসে থানায় যোগদান করানো হয়েছে।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল