
ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেলই কাল হলো ২ যুবকের। নতুন মোটরসাইকেল কেনার এক দিন পর সেই মোটরসাইকেলে প্রান গেল দুই যুবকের। এ ঘটনায় গুরুতর আহত একজনকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে। মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকা- খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার সুয়াদী নামক স্থানে সি,সি,বি,এল পাম্পের সামনে।
নিহতেরা হল, উপজেলার আলগী ইউনিয়নের সুলিনা গ্রামের জিল্লুর মাতুব্বরের ছেলে বাবু মাতুব্বর (২২) এবং একই এলাকার চাংড়া গ্রামের সাত্তার মাতুব্বরের ছেলে প্রবাসী
ওবায়দুল রহমান (৩০)। এ ঘটনায় গুরুতর আহত চাংড়া গ্রামের আব্দুর রহিম মাতুব্বরকে ঢাকা মেডিক্যালে স্থানান্তর করা হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার এস,আই বাকী জানান, বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলে তিন আরোহী বন্যা দুর্গত এলাকার জন্য ত্রান সংগ্রহ করছিলেন। ঘটনার কিছুক্ষণ আগে তারা সি,সি,বি,এল পাম্প থেকে পেট্রোল নিতে যায়। সেখান থেকে মহাসড়কে ওঠার সময় অজ্ঞাত একটা পরিবহন তাদেরকে চাঁপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়। এসময় গুরুতর আহত একজনকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে। মরদেহ দুটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
নিহত বাবু মাতুবরের পিতা জিল্লুর মাতুববর জানান, আমার ছেলে বাবু কলেজে লেখাপড়া করে। গতকাল আমার কথা অমান্য করে ১৫ হাজার টাকা দিয়ে একটি মোটরসাইকেল ক্রয় করে। সেই গাড়িতেই তার প্রান কেড়ে নিলো।
স্থানীয়রা জানান, তারা বাংলাদেশের মধ্যঞ্চলে বন্যাদুর্গতদের ত্রান সংগ্রহ করতে ভাঙ্গায় আসছিলেন। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মোঃ সরোয়ার হোসেন
ভাঙ্গা, ফরিদপুর।
মোবাঃ ০১৭৩১৭১১৯৪৭
তাং২৩.০৮.২৪
২২/৮/২৪
০১৭২৯০৩৮৭০০n
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল