
মাদারীপুরের আড়িয়াল খা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার সকালে পুরানবাজার সংলগ্ন গোরইন চত্বরে অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব। বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী দন্ড প্রাপ্তরা হলেন পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার পদ্মডুবি গ্রামের মো. সাইদুর রহমানের ছেলে মো. ওহিদুল ইসলাম ও বরিশাল জেলার উজিরপুর উপজেলার রাজাপুর গ্রামের মৃত জলিল উদ্দিন বেপারীর ছেলে মো. নান্না মিয়া। দন্ডপ্রাপ্ত দুইজনই ড্রেজারের মালিক।
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুজনকে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। নদী থেকে অবৈধভাবে বালু বন্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। আগামীতে এ অভিযান অব্যহত থাকবে।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল