
মতলব (চাঁদপুর) প্রতিনিধি চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ছেলের ছুরিকাঘাতে আবদুস সোবহান প্রধান (৫০) নামে এক বাবা নিহত হয়েছেন। বুধবার দুপুরে মতলব উত্তর উপজেলার লুধুয়া আমতলা গ্রামের প্রধানীয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুস সোবহান প্রধান (৫০) মৃত আমির বক্স প্রধানের ছেলে। ঘাতক ছেলে নোমান হোসেন প্রধান (২৮) সম্প্রতি সৌদি থেকে দেশে ফেরেন। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।
হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বাড়ির জায়গা-সম্পত্তি ভাগবাটোয়ারা নিয়ে পারিবারিক কলহ চলছে। তার ৩ ছেলের মধ্যে দ্বিতীয় ছেলে সৌদি প্রবাসী নোমান হোসেন প্রধান। তার নামে সম্পত্তি লিখে দেওয়ার জন্য তার বাবাকে চাপ সৃষ্টি করে। এ নিয়ে বাপ-ছেলের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে ধারাল ছুরি দিয়ে নোমান হোসেন প্রধান তার বাবার বুকে আঘাত করে। বাড়ির লোকজন তাকে দ্রুত উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, ‘ছেলের ছুরিকাঘাতে বাবা খুনের বিষয়টি জেনেছি। পরিবারের পক্ষ থেকে এখনো অভিযোগ দেওয়া হয়নি। তবে অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চলছে।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল