ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃফরিদপুরের ভাঙ্গায় ১৬৫টি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা হল রুমে আয়োজিত স্কুল কলেজ ও মাদ্রাসার ১৬৫টি শিক্ষা প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। ছাত্র ছাত্রীদের শিক্ষা পাঠদানের পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশ ঘটানোর লক্ষ্যে ফুটবল, ভলিবল, হ্যান্ডবল, ক্যারামবোর্ড,দাবাসহ নানা সামগ্রী বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।
ভাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বি,এম কুদরত-এ খুদা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, উপজেলা একাডেমি সুপারভাইজার প্রহলাদ বিশ্বাস, ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার হোসেন সহ ভাঙ্গা উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার প্রধান গন প্রমুখ।
২৪/১০/২০২৪
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল