
ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পথচারী বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে মাদারীপুর থেকে ছেড়ে আসা সার্বিক পরিবহনের একটা বাস বৃদ্ধকে চাঁপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।
সে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাহারা গ্রামের মৃত আব্দুল কাশেমের পুত্র নান্নু সিকদার(৭৫)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় সার্বিক পরিবহনের একটি বাস বৃদ্ধকে চাঁপা দিলে সে ঘটনা স্থলে নিহত হয়। ঘাতক বাসটি আটক করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে পৃথক ঘটনায় ভাঙ্গা উপজেলার পৌরসদরের আতাদি ফ্লাইওভারের উপর অজ্ঞাত গাড়ি চাঁপায় শাওন ব্যাপারী(২০) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের বাড়ি ভাঙ্গা উপজেলার পৌর এলাকার পুর্ব হাসামদিয়া গ্রামে। সে ওই গ্রামের সেলিম বেপারীর পুত্র এবং ভাঙ্গা সরকারী পাইলট হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র।
এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু সাঈদ মোঃ খাইরুল আনাম জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে । পৃথকভাবে দুর্ঘটনায় আরো একজন নিহত হয়েছে। কোন দ্রুতগামী পরিবহন হয়ত স্কুল ছাত্রকে চাঁপা দিয়ে পালিয়ে গেছে। আমরা ঘাতক পরিবহনকে সনাক্তের চেষ্টা করছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গতঃ আজ ভাঙ্গায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হলো।
২৯/১০/২৪
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল