
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোটরসাইকেলসহ সবুজ (২২) নামের এক যুবককে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ১২ নভেম্বর রাতে উপজেলার ফরিদপুর ঘোড়ামারা মাঠে এ ঘটনা ঘটে।
নিহত সবুজ একই উপজেলার বাদেমাজু গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। তিনি পেশায় একজন পুরোনো মোটরসাইকেলের ব্যবসায়ী ছিলেন।
তবে কী কারণে এবং কারা মোটরসাইকেলসহ সবুজকে পুড়িয়ে হত্যা করেছে তা জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সবুজ মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন। এর পর থেকে পরিবারের লোকজন তার হদিস পাচ্ছিলেন না। বুধবার সকালে একই উপজেলার বেলগাছি ইউনিয়নের ঘোড়ামারা মাঠের একটি মেহগনিবাগানে মোটরসাইকেলসহ এক যুবকের পোড়া লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান জানান, বুধবার সকাল আটটার দিকে কৃষকরা মাঠে কাজ করতে যাওয়ার সময় মাঠের মেহগনিবাগানে মোটরসাইকেলসহ আগুনে পুড়িয়ে মারা সবুজের মরদেহ দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে সবুজের পোড়া মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করে। মরদেহের ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল