ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ফলে এর নীচে পড়ে ভ্যান চালক ছামাদ শেখ(৫০) নিহত হয়েছে। মঙ্গলবার বেলা ৩টার দিকে ভাঙ্গা উপজেলার পুলিয়া গাবতলী এলাকায় এক্সপ্রেসওয়ের পার্শ্ব সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যান চালকের বাড়ি ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বড়দিয়া গ্রামে। সে ওই গ্রামের মৃত্যু বাচ্চু শেখের ছেলে। সে পাশ্ববর্তী পুলিয়া গ্রামে বাস করে ভাঙ্গাড়ী মালামালের ব্যবসা করতেন। মালামাল নিয়ে তার গন্তব্য স্থানে যাওয়ার সময় এ দুর্ঘটনার শিকার হন তিনি।
প্রত্যক্ষদর্শী এবং শিবচর হাইওয়ে থানা সূত্রে প্রকাশ, ভ্যানের চালক পাশ্ব সড়ক দিয়ে যাওয়ার সময় ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক ছিটকে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালকের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করা হলেও ট্রাক ড্রাইভার পালিয়ে যেতে সক্ষম হয়। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
১৩/১১/২৪
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল