
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ট্রেনে কাটা পড়ে মিথিলা আখতার (১৩) নামক এক কিশোরীর মৃত্যু হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা বড় বোনের মেয়ে আশা মনি নামক ৮ মাসের একটি শিশু আহত হয়।
নিহত মিথিলা মাদারীপুর জেলার শিবচর উপজেলার কান্দী(মোকসেদপুর বাজার) গ্রামের বিল্লাল সর্দারের মেয়ে ।
বুধবার ( ৪ ডিসেম্বর )বিকাল ৫ টার দিকে খুলনা-ফরিদপুর- ঢাকা রেলওয়ে লাইনের শিবচর উপজেলার পাচ্চর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ভাংগা রেলওয়ে স্টেশন থানার এসআই নুরুন্নবী মন্ডল জানান,বুধবার বিকাল ৪ টার দিকে মিথিলা আক্তার তার ভাগ্নিকে কোলে নিয়ে রেললাইনে হাঁটছিলেন।এমন সময় ঢাকা থেকে রাজশাহীগামী মধুমতি ট্রেন ঘটনাস্থল অতিক্রম কালে মিথিলা আক্তার ট্রেনে কাটা পড়ে মারা যায়। এসময় তার ভাগ্নি গুরুত্ব আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল