মোঃ সরোয়ার হোসেন,ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি #ফরিদপুরের ভাঙ্গায় হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে মহাসড়কে চুরি, ডাকাতি ও সড়ক দুর্ঘটনা রোধ কল্পে ওপেন হাউস ডে এবং কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১১ টায় ভাঙ্গা হাইওয়ে থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রাকিবুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়ন, ফরিদপুরের পুলিশ সুপার শাহিনুল আলম খান।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল্লাহেল বাকী'র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাঙ্গা হাইওয়ে থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি হাবিবুর রহমান, ভাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ুব মোল্লা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে সোবাহান শামীম, বাস মালিক সমিতির পক্ষে বাহাউদ্দিন জিতু, সুশীল সমাজের পক্ষে সিরাজ মাতুব্বর, সাংবাদিক মামুনুর রশিদ ও দিলীপ দাস, ছাত্র প্রতিনিধি আনিসুজ্জামান ,ব্যবসায়ী প্রতিনিধি হাদিউজ্জামান রাজু প্রমুখ।
সভায় বক্তারা সড়কে চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে হাইওয়ে থানা পুলিশকে জনগণের সহযোগিতা নিয়ে সকল সমস্যা সমাধানের আহ্বান জানান। এছাড়া সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল