।
দেওয়ান মুরাদুজ্জামান, (মতলব প্রতিনিধি) চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তরে ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বিএনপির নেতা কর্মীরা মেয়াদোত্তীর্ণ সকল কমিটি ভেঙে দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী তৃণমূলের প্রত্যক্ষ অংশগ্রহণে কমিটি গঠনের দাবিতে গণমিছিল করেন ।
শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে ৯ নং ওয়ার্ডের বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে উত্তর গাজীপুর থেকে নবুর কান্দি বাজারে এসে গনমিছিল করেন।
মিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে মতলব উত্তর উপজেলা প্রজন্ম দলের সভাপতি শহিদুল ইসলাম মোল্লা বলেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী মরহুম নুরুল হুদা সাহেবের উত্তরসূরী জননেতা তানভীর হুদার নেতৃত্বে চাঁদপুর-২ আসনের মতলব উত্তর দক্ষিণের নেতাকর্মীরা সব সময় মাঠে ছিল। বিগত ১৬ বছর হামলা মামলা স্বীকার আর নির্যাতিত হয়েছে। যদিও আগামীতে তানভীর হুদার নেতৃত্বে কমিটি না হয় তাহলে কঠিন কর্মসূচি দেয়া হবে।এ সময় উপস্থিত ছিলেন, মোঃফারুক বাঘ,
পশ্চিম ফতেপুর ইউনিয়ন তাঁতি দলের সাধারণ সম্পাদক, যুবনেতা আক্কাস বাঘ,যুবনেতামোঃডালিম,ছাত্রনেতা সাজু শিকদার,ফজলুল প্রধান,শুক্কুর মিয়া,আকরাম মিয়া,রাব্বি বাঘ,শাকিল মিয়া সহ অনেকেই।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল