
নাহিদ ভূইয়া, ঢাকা প্রতিনিধি। ২৯ ডিসেম্বর ২০২৪ইং রোববার সকাল ১১ টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম-জিসফ’র উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসহায়, গরীব, ছিন্নমূল শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অন্যদিকে প্রধান অতিথি জয়নুল আবেদীন ফারুক বলেন, শেখ হাসিনার বিচার এমনভাবে করতে হবে যাতে পরবর্তীতে কেউ সংখ্যাগরিষ্ঠতার জোরে গণতন্ত্রকে হত্যা করতে না পারে। তিনি বাংলাদেশকে দুর্নীতির আখরা বানিয়েছিলেন। তার প্রেতাত্মারাই সচিবালয়ে আগুন দিয়েছে।
নির্বাচন প্রসঙ্গে সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, নির্বাচন আয়োজন করতে বেশিদিন সময় লাগার কথা নয়। অনতিবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। এ সময় ঐক্য বিনষ্ট হয় এমন কিছু উপদেষ্টাদের বলা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম’র সভাপতি মনজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ শাহআলম ও যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানার পরিচালনায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা আলমগীর হোসেন, কৃষকদলের সহ-সভাপতি খলিলুর রহমান ভিপি ইব্রাহীম, তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনির, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্য ইসমাঈল হোসেন সিরাজী, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা মাশফিকুল হক জয়, সাবেক ছাত্রনেতা আখতারুজ্জামান মেহেদী, জিসফ’র সহ-সভাপতি শামসুজ্জোহা, এনামুল করিম মিন্টু, জিসফ সাংগঠনিক সম্পাদক এইচ এম স্বপন রানা, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, যোগাযোগ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন মানিক, শিশু বিষয়ক সম্পাদক মোঃ খোকন, কেন্দ্রীয় সদস্য জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, মনির হোসেন, মোঃ মামুন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ফয়েজ পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, মোঃ আলমগীর, ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সানাউল্লাহ ভূঁইয়া, সদস্য মোঃ রুবেল হোসেন, নেত্রকোণা জেলার সভাপতি ফরিদুল রাসেল, কাফরুল থানার আহ্বায়ক মোজাফফর হোসেন খোকন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মামুন হাওলাদার প্রমুখ।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল