
মো: তুহিন ফয়েজ,চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নে নিবন্ধিত জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে৷
জাটকা আহরণে বিরত থাকা জেলেদের মাঝে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায়, ভিজিএফ কার্ডের এই চাল বিতরণ করা হয়।
শনিবার (১ মার্চ ) সকালে জহিরাবাদ ইউনিয়ন পরিষদের গোডাউন প্রাঙ্গণে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মতলব উত্তর উপজেলার একাডেমিক সুপারভাইজার ও ট্যাগ অফিসার মো. সাইফুল ইসলাম ও ইউপি চেয়ারম্যান মো: সেলিম মিয়া ৷
জহিরাবাদ ইউনিয়ন পরিষদের ৮৪১ জন জেলেদের মাঝে ৩০ দশমিক ৬৪ মেট্রিক টন চাউল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি প্রশাসনিক কর্মকর্তা সচিব মোশারফ হোসেন,ইউপি পেনেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন মোল্লিক, ইউপি সদস্য মো: বিল্লাল হোসেন, মো: মানিক মিয়াসহ এলাকার গন্যমান্য ব্যত্তিবর্গ ৷
চাল বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে সরকারের নির্দেশনা মেনে ১ মার্চ হতে ৩০ এপ্রিল পর্যন্ত ঝাটকা নিধন থেকে বিরত থাকার জন্য জেলেদের প্রতি আহববান জানান ইউপি চেয়ারম্যন গাজী মো: সেলিম মিয়া তিনি বলেন, আজকের ঝাটকা আগামী দিনের ইলিশ এই ইলিশ আপনারাই দরবেন এবং এর সুফল আপনারাই ভোগ করবেন তাই সকল জেলেদেরকে আমি ঝাটকা নিধন থেকে বিরত থাকার অনুরোধ করছি ৷
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল