
ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
"অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব নারী দিবস উপলক্ষে উন্নয়ন সংঘের সিডস প্রকল্প ও ইএসডিও র স্বপ্ন প্রকল্পের যৌথ আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন পরিষদ সংলগ্ন হতে র্যালি বের হয়ে কাউনিয়ারচর বাজারের বিভিন্ন গলি ও রাস্তার মেইন মেইন মোড় গুলো প্রদক্ষিণ শেষে আবারও ইউনিয়ন পরিষদ সংলগ্ন এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডাংধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আজিজুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি সদস্য মো: ফরিদুল ইসলাম, ইউপি সদস্য মাসুদ করিম জীবন, উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর মো: রোকন মিয়া, ইএসডিও এর ইউনিয়ন সুপারভাইজার জাহিদ হাসান। উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের অন্যন্য সদস্য বৃন্দ সহ স্থানীয় নেতৃবৃন্দ স্বপ্ন কর্মী গন ও সিডস প্রকল্পের সংলাপ কেন্দ্রের কিশোরী গণ।
নারীর কর্মের মজুরি বৈষম্য উল্লেখ করে বক্তারা বলেন, অর্থনৈতিকভাবে সমৃদ্ধির জন্য সম্পত্তিতে নারীর সম-অধিকার প্রতিষ্ঠা করা ও কাজের ক্ষেত্রে মজুরি বৈষম্য দূর করা, তৃণমূল পর্যায়ের নারীদের উন্নয়নে কাজ করা দরকার। সভায় নারী উন্নয়নে অনেকটা এগিয়ে গেলেও নারীর টেকসই উন্নয়ন অগ্রযাত্রায় বিজ্ঞানভিত্তিক ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ, প্রযুক্তি ও উদ্ভাবনে সুযোগ তৈরি, প্রবেশাধিকার, সক্ষমতা তৈরি ও ক্ষমতায়ন করার উপর গুরুত্বারোপ করা হয়।
চেয়ারম্যান মো: আজিজুর রহমান বলেন- আমাদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার ও সুযোগ রয়েছে, তেমনি প্রতিটি কাজে কর্মে নারীদের সমঅধিকার প্রতিষ্ঠা করতে হবে। এছাড়া, নারীদের দারিদ্রতা দূরীকরণ, সন্তানের অভিভাবকত্বসহ নারী-পুরুষের সমতা আনয়নে নারী-পুরুষ সকলের সত্যিকারের মানসিকতার পরিবর্তন এনে ধারাবাহিকভাবে কাজ করতে হবে।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল